সিলেটে আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন
সিলেটে আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন
editor
প্রকাশিত মে ৮, ২০২৬, ০৩:৩২ অপরাহ্ণ
Manual8 Ad Code
উৎফল বড়ুয়া, সিলেট
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৬ জাতীয় সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করেছে।
বৃহস্পতিবার (৭ মে) সকালে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন সিলেট ইউনিটের সম্মানিত চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক জনাব আবুল কাহের চৌধুরী শামীম এবং রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করেন ইউনিটের সম্মানিত সেক্রেটারি জনাব মাহবুবুল হক চৌধুরী।
পরবর্তীতে সিলেট জেলা পরিষদ ভবনের সম্মুখ সড়কে ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, অঙ্গ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং যুব স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে এক মানব চেইন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ইউনিটের সেক্রেটারি জনাব মাহবুবুল হক চৌধুরী রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রম তুলে ধরেন এবং জাতীয় সদর দপ্তর থেকে প্রেরিত দিবসের বার্তা পাঠ করেন।
এরপর জেলা পরিষদ অডিটোরিয়ামে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিটের সেক্রেটারি জনাব মাহবুবুল হক চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক জনাব আবুল কাহের চৌধুরী শামীম।
Manual7 Ad Code
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ইউনিট নির্বাহী কমিটির সদস্য জনাব পারভেজ আহমেদ, জনাব আবু সাঈদ মোঃ ইব্রাহিম, সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান জীবন, রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনোয়ারা বেগম, মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্রের ইনচার্জ ডা. তৌহিদ চৌধুরী, সাবেক যুব প্রধান এনামুল হক চৌধুরী সোহেল, পলাশ গুণ ও বর্তমান যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসির । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব নির্ঝর রায় , কামরুজ্জামান দিপু, তাহমিনা হাসান চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিটের কার্যনির্বাহী কমিটির সদস্য জনাব আব্দুল্লাহ আল মামুন সামন।
দিবসটি উপলক্ষে সিলেট ইউনিটের অঙ্গ প্রতিষ্ঠান মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্তকেন্দ্র স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে। এছাড়া রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রের রোগীদের মাঝে মানসম্মত খাবার বিতরণ করা হয়।
Manual4 Ad Code
পরিশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৬ এর আনুষ্ঠানিক কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।
Manual5 Ad Code
আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২০২৬ উদযাপন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট