মৌলভীবাজারে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ
মৌলভীবাজারে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ
editor
প্রকাশিত মে ৮, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
Manual5 Ad Code
মো: জাফর ইকবাল
Manual8 Ad Code
মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে।
Manual4 Ad Code
বুধবার (৬ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের সামনে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের কভার্ডভ্যানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এসএ পরিবহনের একটি কভার্ডভ্যান জব্দ করা হয়।
পরে দীর্ঘ যাচাই-বাছাই শেষে কভার্ডভ্যানে থাকা ভারতীয় শাড়ি, ফুচকা, কম্বল, কসমেটিকস, জিরা, ঔষধ, চকোলেট ও সিগারেটসহ মোট ২৭ ধরনের পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ৫৬ লাখ ৯৬ হাজার ৪৭০ টাকা। এছাড়া জব্দকৃত কভার্ডভ্যানটির (ঢাকা মেট্রো-উ-১৪-৩০০৮) আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা। সবমিলিয়ে জব্দকৃত মালামালের মোট মূল্য ৮১ লাখ ৯৬ হাজার ৪৭০ টাকা।
Manual2 Ad Code
এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্যের চোরাচালান বাংলাদেশে আনার অভিযোগে মৌলভীবাজার সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫(B)১(বি)/২৫(D) ধারায় মামলা রুজু করা হয়েছে।
Manual5 Ad Code
মৌলভীবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসএ পরিবহনের একটি কভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে। দীর্ঘ যাচাই-বাছাই শেষে জব্দকৃত মালামালের তালিকা প্রস্তুত করা হয় এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এধনের অভিযান অব্যাহত থাকবে।