রাজশাহী বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের পারসাও তা বিনোদপুর গ্রামের মৃত কফিলুদ্দিনের ছেলে মাসুদ রানা (৪০)কে ৫০ পিস ইয়াবা সহ আটক করেছে পুলিশ।
শুক্রবার (০৮ মে) বাঘা থানা পুলিশ রাজশাহী জেলার পুলিশ সুপার নাঈমুল হাছান এর দিকনির্দেশনায় ও অফিসার ইনচার্জ বাঘা সেরাজুল হকের নেতৃত্বে এসআই প্রদ্যুৎ কুমার প্রামানিক সঙ্গীয় অফিসার ফোর্সসহ বাঘা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ নিষিদ্ধ মাদকদ্রব্য বিক্রয়কালে আনুমান দুপুর একটা ত্রিশ ঘটিকায় বাঘা থানাধীন পারসাওতা বিনোদপুর গ্রামের মৃত কফিলুদ্দিনের পুত্র মাসুদ রানা (৪০)কে আটক করা হয়।
এসময় তার দেহ তল্লাশি করে তার হেফাজত হইতে মাদক দ্রব্য ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার পরবর্তী জিজ্ঞাসাবাদে মাদক দ্রব্য বিক্রয়ের কথা স্বীকার করে এবং ইতিপূর্বেও মাদক মামলায় জেলে ছিল বলে জানায়।
গ্রেফতারকৃত মাসুদ রানার বিরুদ্ধে বাঘা থানায় একটি নিয়মিত মাদক মামলা রুজুকরে তাকে বিজ্ঞ আদালতে পেরণ করা হয়েছে।