আজ সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ শেষ হচ্ছে রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব

editor
প্রকাশিত মে ১০, ২০২৬, ১০:৩৬ অপরাহ্ণ
আজ শেষ হচ্ছে রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব

Manual5 Ad Code

শরিফুল হক পপি, কুষ্টিয়া

Manual5 Ad Code

কুষ্টিয়া কুমারখালীর শিলাইদহ কুঠিবাড়ীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উৎসব আজ রবিবার শেষ হচ্ছে। কবির রচিত গান, কবিতা পরিবেশন এবং নৃত্য ও আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হচ্ছে এই উৎসব।  ব্যানার, ফেস্টুন ও আলপনার মাধ্যমে বর্ণিল সাজে সাজানো হয়েছে শিলাইদহের কুঠিবাড়ী চত্বর। সামনে উন্মুক্ত মঞ্চে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। দূরদূরান্ত থেকে এসেছেন রবীন্দ্রভক্তরা। আজকের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মো: আব্দুল্লাহ হারুন, বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), খুলনা বিভাগ।

Manual1 Ad Code

গতকাল শনিবার (০৯ মে)  অনুষ্ঠানের দ্বিতীয় দিনে গান, নৃত্য ও আলোচনার সভার মধ্য দিয়ে কবিকে স্মরণ করা হয়। এ সময় সাংস্কৃতিক সংগঠন ভবের হাট সংস্থার সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর নেতৃত্বে শিল্পীবৃন্দ রবীন্দ্র সংগীত পরিবেশনে করেন।

জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দ্বিতীয় দিন ইউএনও ফারজানা আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এছাড়াও সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ. সুশীল সমাজের প্রতিনিধি ও সংস্কৃতিমনা মানুষ বক্তব্য রাখেন।

Manual5 Ad Code

গত শুক্রবার বিকেলে তিন দিনের অনুষ্ঠানমালার উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়কমন্ত্রী নিতাই রায় চৌধুরী।
কুমারখালী শিল্পকলা একাডেমির শিল্পী জহুরুল ইসলাম বলেন, প্রতিবছরের মতো এবারও বিশ্বকবির জন্মজয়ন্তী উৎসবে গান পরিবেশন করেছি। এতে আমি খুবই আনন্দিত ও গর্বিত। আগামীতে আরও ভালো আয়োজনের প্রত্যাশা তাঁর।

Manual5 Ad Code

তবে এবার মেলার অনুমতি না থাকায় চিরচেনা ভিড় নেই। কিছু ভ্রাম্যমাণ দোকানি পণ্যের পসরা সাজিয়ে বসে আছেন।