নাগরপুরে অবৈধ ভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৩ ট্রাফি ট্রাক আটক
নাগরপুরে অবৈধ ভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৩ ট্রাফি ট্রাক আটক
editor
প্রকাশিত মে ১৪, ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ণ
Manual2 Ad Code
এম.এ.মান্নান, নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের মানরা মৌজায় অবৈধ ভাবে মাটি কাটা ও পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৩টি ট্রাফি ট্রাক আটক করা হয়েছে।
বুধবার (১৩ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মানরা মৌজার বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে মাটি কেটে ট্রাকযোগে পরিবহন করা হচ্ছিল।
এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় অবৈধ মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ৩টি ট্রাফি ট্রাক আটক করা হয়। অভিযান চলাকালে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, কৃষিজমি ও পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে অবৈধ মাটি কাটা ও পরিবহন বন্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।