আজ বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

উন্নয়নমূলক কর্মসূচির প্রচার কার্যক্রম নিয়ে কুষ্টিয়ায় ব্রিফিং

editor
প্রকাশিত মে ১৪, ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ণ
উন্নয়নমূলক কর্মসূচির প্রচার কার্যক্রম নিয়ে কুষ্টিয়ায় ব্রিফিং

Manual8 Ad Code

শরিফুল হক পপি, কুষ্টিয়া

বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা, জনকল্যাণমূলক কর্মসূচি, সামাজিক নিরাপত্তা কার্যক্রম, কর্মসংস্থান সৃষ্টি এবং রাষ্ট্র সংস্কারের নানা দিক তুলে ধরে প্রেস ব্রফিং করেছেন কুষ্টিয়া জেলা তথ্য অফিস।
বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন ও উন্নয়নমূলক কর্মসূচির প্রচার কার্যক্রম জোরদার করতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার (১৩ মে) বেলা ১১ টার দিকে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও নীতিগত পরিকল্পনা জনগণের কাছে সঠিকভাবে তুলে ধরতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য সাংবাদিকদের দায়িত্বশীল ও তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের আহ্বান জানানো হয়।

কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন এর সভাপতিত্বে সিনিয়র তথ্য অফিসার মো. আমিনুল ইসলাম ‘করব কাজ, গড়বো দেশ- সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও মানবিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

ব্রিফিংএ বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান, গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের আত্মত্যাগ এবং শহীদ পরিবারগুলোর প্রত্যাশাকে সামনে রেখেই রাষ্ট্র পরিচালনার নতুন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এ সময় জানানো হয়, বিএনপি ২০২৬ সালের নির্বাচনি ইশতেহারে পাঁচটি প্রধান অধ্যায়ে ৫১ দফা পরিকল্পনা ঘোষণা করেছে। এর মূল লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়- কল্যাণমূলক রাষ্ট্র গঠন, স্থানীয় সরকার শক্তিশালী করা, সুশাসন প্রতিষ্ঠা ও পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি।
এ সময় দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। শিল্প, কৃষি, ক্ষুদ্র উদ্যোক্তা, প্রযুক্তি খাত ও যুব উন্নয়নের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের পরিকল্পনা তুলে ধরা হয়। এছাড়া, কৃষকদের জন্য কৃষি কার্ড, ভর্তুকি বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার বিষয়টিও আলোচনায় আসে।

অনুষ্ঠান শেষে সাংবাদিকরা বিভিন্ন পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করেন এবং আয়োজক কর্মকর্তারা সেসবের জবাব দেন। জেলার উন্নয়ন ও ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা নিয়ে এ ধরনের ব্রিফিং জনসচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে বলেও মত দেন উপস্থিত সাংবাদিকরা।

এ সময় কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল মামুন সাগর, সাধারন সম্পাদক আবু মনি জায়েদ রিপন এবং কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাকসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।