আওয়ামী লীগ কর্মী সন্দেহে সংসদ ভবন এলাকা থেকে ব্যানারসহ ৩ জন আটক
আওয়ামী লীগ কর্মী সন্দেহে সংসদ ভবন এলাকা থেকে ব্যানারসহ ৩ জন আটক
editor
প্রকাশিত মে ১৫, ২০২৬, ০১:১৭ অপরাহ্ণ
Manual8 Ad Code
অনলাইন ডেস্ক
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সংসদ ভবনের পূর্ব পাশের খেজুর বাগান মোড় থেকে ব্যানারসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে শেরেবাংলা নগর থানা পুলিশ তাদের আটক করে।
পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মী সন্দেহে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ব্যানার জব্দ করা হয়েছে।
Manual7 Ad Code
আটকরা হলেন- নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জাহাঙ্গীর (৫০), গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সোহাগ (২৫) এবং নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার জাহাঙ্গীর হোসেন শুভ (২২)।
Manual4 Ad Code
জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা পুলিশকে জানান, তারা প্রতিদিন সংসদ ভবন এলাকায় হাঁটতে আসেন। শুক্রবার সকালে সংসদ ভবনের পশ্চিম পাশে একটি কাঁঠাল গাছের গোড়ায় ব্যানারটি পড়ে থাকতে দেখে সেটি নিয়ে বাসার উদ্দেশ্যে যাচ্ছিলেন।
Manual7 Ad Code
ডিএমপি শেরেবাংলা নগর থানার ডিউটি অফিসার (এসআই) রাকিব ইত্তেফাককে জানান, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তাদেরকে যাচাই বাছাই করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।