মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠনে কমিউনিটি পুলিশিং সভা
মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গঠনে কমিউনিটি পুলিশিং সভা
editor
প্রকাশিত মে ১৫, ২০২৬, ১০:২০ অপরাহ্ণ
Manual8 Ad Code
শরিফুল হক পপি, কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারায় মাদক, সন্ত্রাস, বাল্যবিয়ে, ইভটিজিং ও চাঁদাবাজিসহ সব ধরনের সামাজিক অপরাধের বিরুদ্ধে এলাকাবাসীর অবস্থান নিশ্চিত করতে এক বিশাল কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
Manual4 Ad Code
শুক্রবার (১৫ মে) বিকেলে পৌরসভার ৩নং ওয়ার্ডে ২, ৩ ও ৪নং ওয়ার্ডবাসীর যৌথ উদ্যোগে এই সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও জনগণের যৌথ সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহেদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভেড়ামারা পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু দাউদ, রেল বাজার বণিক সমিতির সভাপতি হাজী মোঃ মহসিন আলী এবং সাবেক কাউন্সিলর মোঃ আতাউর রহমান নায়েব।
বক্তারা দল-মত নির্বিশেষে অন্যায় ও অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
Manual1 Ad Code
এ সময় তারা বলেন, “আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাদের একটি সুস্থ ও নিরাপদ পরিবেশ দিতে আমাদের সমাজকে সম্পূর্ণ মাদক মুক্ত করতে হবে। কোনো অপরাধী বা চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না।” আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও জনগণের যৌথ সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
Manual6 Ad Code
এছাড়াও বক্তারা একটি সুন্দর, অপরাধমুক্ত ও শান্তিময় ভেড়ামারা গড়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার জণগণ উপস্থিত ছিলেন।