নাফ নদী সীমান্তে গোলাগুলি, আতঙ্কে নিরাপদে সরে গেলেন জেলেরা
নাফ নদী সীমান্তে গোলাগুলি, আতঙ্কে নিরাপদে সরে গেলেন জেলেরা
editor
প্রকাশিত মে ১৮, ২০২৬, ০৬:৩১ অপরাহ্ণ
Manual3 Ad Code
অনলাইন ডেস্ক
Manual4 Ad Code
কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় থেমে থেমে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে নদীতে মাছ ধরতে যাওয়া জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা দ্রুত নিরাপদ স্থানে সরে যান।
Manual8 Ad Code
সোমবার (১৮ মে) সকাল আনুমানিক ১০টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে এ গোলাগুলির ঘটনা ঘটে।
Manual3 Ad Code
স্থানীয় জেলে আহমেদ মিয়া জানান, সকালে হ্নীলা লেদা সংলগ্ন নাফ নদীতে মাছ ধরার সময় তারা সীমান্তের ওপারে একটি লাল রঙের স্পিডবোট দেখতে পান। এর কিছুক্ষণ পরই মিয়ানমারের ভেতর থেকে থেমে থেমে শতাধিক গুলির শব্দ ভেসে আসে। এতে নদীতে থাকা জেলেরা আতঙ্কিত হয়ে দ্রুত এলাকা ত্যাগ করেন।
তবে কারা এ গোলাগুলিতে জড়িত ছিল, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, হ্নীলার লেদা সংলগ্ন নাফ নদীর পূর্ব পাশে মিয়ানমারের অভ্যন্তরে গোলাগুলির ঘটনা ঘটেছে।
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি নাফ নদীতেও নিয়মিত নজরদারি অব্যাহত রয়েছে। সীমান্তে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।