লোহাগাড়ায় শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষক ও মাদরাসা সুপারদের সাথে ইউএনও’র মতবিনিময়
লোহাগাড়ায় শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষক ও মাদরাসা সুপারদের সাথে ইউএনও’র মতবিনিময়
editor
প্রকাশিত মে ১৮, ২০২৬, ১০:২৪ অপরাহ্ণ
Manual8 Ad Code
ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
Manual1 Ad Code
লোহাগাড়া উপজেলার শিক্ষার পরিবেশ ও গুণগত মান আরও বেগবান করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং মাদরাসার সুপারগণের সাথে এই মতবিনিময় সভা করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ বায়েজীদ-বিন-আখন্দ।
Manual1 Ad Code
সোমবার (১৮ মে) উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় উপজেলার সামগ্রিক শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, কিশোর অপরাধ রোধ এবং মানসম্মত পাঠদান বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
Manual5 Ad Code
সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার বলেন, একটি তথ্যসমৃদ্ধ ও আদর্শ লোহাগাড়া গঠনে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের আন্তরিক সহযোগিতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। বর্তমান সময়ে কিশোর অপরাধ রোধ ও মানসম্মত পাঠদান নিশ্চিত করতে শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। একই সাথে সভায় উপস্থিত শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণ উপজেলার শিক্ষার পরিবেশের উন্নয়নে প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানান এবং লোহাগাড়াকে একটি আদর্শ মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ নিষ্ঠার সাথে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।