আজ বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নদীতে গোসলে নেমে ২ বন্ধুর মৃত্যু

editor
প্রকাশিত মে ২০, ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ণ
নদীতে গোসলে নেমে ২ বন্ধুর মৃত্যু

Manual2 Ad Code

শরিফুল হক পপি, কুষ্টিয়া

Manual1 Ad Code

কুষ্টিয়া গড়াই নদীতে গোসল করতে নেমে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। শহর সংলগ্ন কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

Manual2 Ad Code

নিহত সাকিবুল ইসলাম (১৭) সদর উপজেলার হাটশহরিপুর এলাকার নুরুল ইসলামের ছেলে এবং মাহাবুল ইসলামের ছেলে অপূর্ব ইফতি তাইফ (১৬)। তারা দু’জনই হাটশ হরিপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।

পরিবার ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, আজ বুধবার  পরীক্ষা শেষে তীব্র গরমে প্রশান্তি পেতে দুই বন্ধু গড়াই নদে গোসল করতে যান। একপর্যায়ে নদীর স্রোতে তলিয়ে যান তারা।

স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই তাদের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী বলেন, খবর পেয়ে কর্মীরা ঘটনাস্থলে পৌছায়। কিন্তু তার আগেই স্থানীয়রা দুই শিক্ষার্থীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’

Manual6 Ad Code

দুই বন্ধুর এমন অকাল মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Manual3 Ad Code