টাঙ্গাইলের নাগরপুরে এলাসিন সেতুর (শামসুল হক সেতু) টোল আদায় বন্ধের দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (২০ মে ২০২৬) সকাল ১১টা থেকে নাগরপুর উপজেলা মোড়ে মানবাধিকার কর্মী ব্যারিস্টার হাসনাত জামিলের নেতৃত্বে এ কর্মসূচি শুরু হয়।
বক্তারা বলেন, শামসুল হক সেতু- এলাসিন সেতুতে দীর্ঘদিন ধরে টোল আদায়ের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে স্থানীয় ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও সাধারণ যাত্রীদের অতিরিক্ত আর্থিক চাপ বহন করতে হচ্ছে। দ্রুত টোল আদায় বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা। তারা আরও বলেন, দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণ না করা পর্যন্ত আন্দোলন ও প্রতীকী অনশন কর্মসূচি চলমান থাকবে- ইনশাআল্লাহ।
এসময় মানবাধিকার কর্মী ব্যারিস্টার হাসনাত জামিল, ব্যারিস্টার আমির হোসাইন মিল্টন, সাংবাদিক ডা. এম. এ. মান্নান, সাবেক ছাত্রনেতা আব্দুর রশিদ হারুন, সাবেক ছাত্রনেতা আবু বকর সিদ্দিক, ছাত্রনেতা মো. তোফায়েল আহমেদসহ নাগরপুরের বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক প্রতীকী অনশনে অংশগ্রহণ করেন এবং যৌক্তিক দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য প্রদান করেন।