আজ বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আড়ানী পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরন 

editor
প্রকাশিত মে ২১, ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ণ
আড়ানী পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরন 

Manual8 Ad Code
দোয়েল,বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজশাহীর বাঘা উপজেলার  আড়ানী পৌরসভায় সরকারি খাদ্য সহায়তার বিনামূল্যের ভার্নারেবল গ্রæপ ফিটিং (ভিজিএফ)’র চাল বিতরণ করা হয়েছে। পৌরসভার সুবিধাভুগি তিন হাজার পঁচাশি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়া হয়।
বুধবার (২০ মে) চা’ল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, সহকারী প্রকৌশলী সোহেল রানা,পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক,ট্যাগ অফিসার  মনসুর আলী, যুবদল নেতা মহিদুল ইসলাম জুয়েল সহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ, পৌরসভার কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
প্রকৌশলী সোহেল রানা জানান, সকাল থেকে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপকারভোগীদের প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। বিএনপির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সহ পৌরসভার দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত থেকে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় প্রকৃত দুস্থদের মাঝে এই চাল বিতরণ নিশ্চিত করেন।
বর্তমান বাজারমূল্যের ঊর্ধ্বগতির সময়ে ঈদের আগে সরকারের এই মানবিক সহায়তা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এলাকার অসহায় মানুষ।
প্রকল্প কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়, উপজেলার দু’টি পৌরসভা ও সাতটি ইউনিয়নে নি¤œ আয়ের ১৪ হাজার ১৪০ পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে সরকারি খাদ্য সহায়তার বিনামূল্যের ভার্নারেবল গ্রæপ ফিটিং (ভিজিএফ)’র চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
 এর মধ্যে-বাঘা পৌরসভায় ৪ হাজার ৬২৫,আড়ানি পৌরসভায় ৩ হাজার ৮৫, বাজুবাঘা ইউনিয়নে ৬৬৫, গড়গড়ি ইউনিয়নে ৮২০,পাকুড়িয়া ইউনিয়নে ১ হাজার ১৬,মনিগ্রাম ইউনিয়নে ১ হাজার ৪৮২,বাউসা ইউনিয়নে ১হাজার ৪২৫,আড়ানি ইউনিয়নে ৫২২ ও চকরাজাপুর ইউনিয়নে ৫০০ ভূক্তভূগি পরিবারকে সরকারি খাদ্য সহায়তার বিনামূল্যের ভার্নারেবল গ্রæপ ফিটিং (ভিজিএফ)’র চাল পাবে। প্রকল্প কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির জানান,সোমবার থেকে চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।