আজ শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলছড়ির ব্রম্মপুত্রে  ৪৬৭ বস্তা চাল সহ নৌকা ডুবি 

editor
প্রকাশিত মে ২২, ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ণ
ফুলছড়ির ব্রম্মপুত্রে  ৪৬৭ বস্তা চাল সহ নৌকা ডুবি 

Manual6 Ad Code
রাজু সরকার গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাট এলাকায় ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে ভিজিএফের সরকারি চালবোঝাই নৌকাডুবির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, এরেন্ডাবাড়ী ইউনিয়নের ৪ হাজার ৬৮৪ জন উপকারভোগীর মাঝে বিতরণের জন্য মোট ৪৬ দশমিক ৮৪০ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ ছিল। আজই ইউনিয়ন পরিষদে এসব চাল এনে জনগণের মাঝে বিতরণের কথা ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, বালাসী ঘাট এলাকায় নদীপথে চাল পরিবহনের সময় হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হলে নৌকা নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এতে ৫০ কেজি ওজনের ৪৬৭ বস্তা চাল পানিতে তলিয়ে যায়, যার পরিমাণ প্রায় ২৩ হাজার ৩৫০ কেজি।
ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান গণমাধ্যমকে জানান, নৌকাডুবির ঘটনায় বেশিরভাগ চাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অবশিষ্ট ২৩ হাজার ৫৫৪ কেজি চাল নিরাপদে ইউনিয়ন পরিষদে পৌঁছেছে।
ঘটনার পর স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন। ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান জানান, ‌মোট ৪ টি নৌকায় ভি‌জিএফ এর চাল বহন কর‌ছিল । ঘটনাস্থল পরিদর্শন শেষে নৌকাগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং ডুবে যাওয়া চাল উদ্ধারের কাজ চলছে।
তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে আবহাওয়ার পূর্ব সতর্কতা মেনে নৌপথে মালামাল পরিবহনের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে।