কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসায় বালুবাহী ট্রাকের ধাক্কায় একটি বাস অর্ধশত যাত্রী নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় ৩ জন নিহত ও প্রায় ২৫ জন আহত হয়েছে।
শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে খোকসার শিয়ালডাঙ্গী এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুপুর ১২টা পর্যন্ত তিনজনের নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। তবে আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা বলছেন নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
Manual4 Ad Code
নিহতদের মধ্যে রাফিয়া (১৫) নামের এক স্কুলছাত্রীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। সে দৌলতপুরের ফিলিপ নগড় মন্ডল পাড়ার রুহুল আমিনের মেয়ে।
হাইওয়ে পুলিশ ও স্থ’ানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস ‘তানহা পরিবহন’ খোকসার শিয়ালডাঙ্গী মসজিদের সামনে পৌঁছালে আচমকা একটি ভ্যানের মুখোমুখি চলে আসে। ভ্যানটিকে বাঁচাতে গিয়ে দ্রুত ব্রেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে বাসটির ধাক্কা লাগে। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়।
Manual5 Ad Code
দুর্ঘটনার পর স্থ’ানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আরিফুল হক জানান, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত অন্তত ২৫ জনকে এখানে প্রাথমিক চিকিৎসার জন্য আনা হয়। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চারজনকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
Manual7 Ad Code
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ইকবাল হাসান জানান, খোকসা থেকে আশঙ্কাজনক অবস্থায় যে চারজনকে এখানে আনা হয়েছিল, তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় এক নারী মারা গেছেন। বাকি তিন পুরুষের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Manual3 Ad Code
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি উদ্ধারে পুলিশ কাজ করছে। ঘটনার পর চালক ও সহকারী পলাতক রয়েছে। হতাহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।