দায়িত্ব পালনকালে মারামারি করে বরখাস্ত ২ ট্রাফিক কনস্টেবল
দায়িত্ব পালনকালে মারামারি করে বরখাস্ত ২ ট্রাফিক কনস্টেবল
editor
প্রকাশিত মে ২৩, ২০২৬, ০৬:২৫ অপরাহ্ণ
Manual1 Ad Code
অনলাইন ডেস্ক
Manual8 Ad Code
রাজধানীর গুলিস্তানে সড়কের মাঝে দুই ট্রাফিক কনস্টেবলের মধ্যে হাতাহাতির ঘটনার একটি সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে ভাইরাল হয়েছিল। বিষয়টি নিয়ে সমালোচনা করতে থাকেন নেটিজেনরা। ওই ঘটনায় এবার সাময়িক বরখাস্ত করা হয়েছে অভিযুক্ত দু’জনকে।
বরখাস্ত হওয়া ওই দু’জন হলেন, দিলীপ চন্দ্র ও নুরুজ্জামান।
শনিবার (২৩ মে) ডিএমপির ট্রাফিক মতিঝিল বিভাগের ডিসি মো. মইনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “ঘটনাটি ২১ মে দুপুরের দিকে জিপিও মোড় এলাকার। ওই সময় তারা দু’জনই ইউনিফর্ম পরে দায়িত্ব পালন করছিলেন এবং ভিন্ন ভিন্ন পয়েন্টে ডিউটিতে ছিলেন।”
মইনুল হক বলেন, “একটি যানবাহন সিগন্যাল অমান্য করে চলে যাওয়াকে কেন্দ্র করে তাদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। ঘটনাটি সামান্য মনে হলেও আাসলে তা নয়। সরকারি ইউনিফর্ম পরা অবস্থায় সড়কের মাঝে দায়িত্ব পালনরত দুই ট্রাফিক পুলিশের এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
তিনি আরও বলেন, “ডিউটিরত অবস্থায় সহকর্মীদের মধ্যে মতবিরোধ হতে পারে। তবে, তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো উচিত ছিল। সড়কের মাঝে হাতাহাতির ঘটনা শৃঙ্খলা ভঙ্গের শামিল।”
পুলিশ সূত্র জানায়, সাময়িক বরখাস্ত থাকাকালীন তারা বিধি অনুযায়ী রেশনের কিছু সুবিধা পেলেও পূর্ণ বেতন-ভাতা পাবেন না।