আজ শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়া প্রেসক্লাব’র আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব, বনভোজন ও র‌্যাফল ড্র অনুষ্ঠিত

editor
প্রকাশিত মে ২৩, ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ণ
লোহাগাড়া প্রেসক্লাব’র আয়োজনে গ্রীষ্মকালীন ফল উৎসব, বনভোজন ও র‌্যাফল ড্র অনুষ্ঠিত

Manual5 Ad Code
ফাহাদ, লোহাগাড়া প্রতিনিধি:
চট্টগ্রামের লোহাগাড়া প্রেসক্লাব’র উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গ্রীষ্মকালীন ফল উৎসব, বনভোজন ও র‌্যাফল ড্র অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার চরম্বা ইউনিয়নের মনোরম প্রাকৃতিক পরিবেশে শনিবার (২৩ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত দিনব্যাপী এ আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্য ও আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে। গ্রীষ্মের বাহারি দেশীয় ফলের সমাহার, আনন্দঘন বনভোজন এবং আকর্ষণীয় র‌্যাফল ড্র অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।
প্রেসক্লাব’র সভাপতি মোঃ সাইফুল্লাহ চৌধুরী সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো: শাহজাদা মিনহাজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বায়েজিদ-বিন-আখন্দ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন, সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী,উপজেলা কৃষি অফিসার কাজী শফিকুল ইসলাম,থানার অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ আবদুল্লাহ, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শফিকুল ইসলাম লিটন, বিশিষ্ট ঠিকাদার আব্দুর রহিম ও বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম সিকদার প্রমুখ।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবিক সম্পর্ক জোরদারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা লোহাগাড়া প্রেসক্লাব’র এমন ব্যতিক্রমধর্মী আয়োজনের প্রশংসা করেন। দিনব্যাপী আয়োজনে ছিল দেশীয় মৌসুমি ফল প্রদর্শনীসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। পরে র‌্যাফল ড্র’র মাধ্যমে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, সংবাদপত্র ও সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সেই দায়বদ্ধতার পাশাপাশি সহকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারিবারিক বন্ধন দৃঢ় করতে এমন আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে।
দিনশেষে আনন্দঘন পরিবেশে অংশগ্রহণকারীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।