কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ।
রবিবার (২৪ মে) দুপুরে উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম তারাকান্দি জামে মসজিদে এ ঘটনা ঘটে। আটক ইমাম হাফেজ মাহবুব ওরফে মাহবুল্লাহ (২৩) নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাপুর-বনপাড়া গ্রামের মৃত শাহেদ আলী আকন্দের ছেলে।
Manual6 Ad Code
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত ইমাম স্থানীয় আগরপুর বাসস্ট্যান্ডের একটি মাদ্রাসায় হাফিজি পড়া শেষ করেন। গত এক মাস ধরে কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম তারাকান্দি জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। ভুক্তভোগী শিশুটি প্রতিবন্ধী। সে ইমামের জন্য আজ দুপুরের খাবার নিয়ে গেলে ধর্ষণ করে। শিশুটি বেরিয়ে এসে বিষয়টি জানালে এলাকাবাসী অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে বিপুল লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশের সামনেই বিক্ষোভ করেন। তারা ঘটনার সুষ্ঠু বিচার চান।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মসজিদের মধ্যে শিশুকে ধর্ষণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। পরে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসা হয়। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। সেইসঙ্গে এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।’তথ্য সুএঃ বাংলা ট্রিবিউন