আজ রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আজহা উপলক্ষে মৌলভীবাজারে জেলা কারাগার ও জেলা শিশু পরিবার (বালিকা) পরিদর্শনে জেলা প্রশাসক

editor
প্রকাশিত মে ২৮, ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ণ
ঈদুল আজহা উপলক্ষে মৌলভীবাজারে জেলা কারাগার ও জেলা শিশু পরিবার (বালিকা) পরিদর্শনে জেলা প্রশাসক

Manual7 Ad Code

রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:

Manual3 Ad Code

ঈদুল আজহা উপলক্ষে মৌলভীবাজারে জেলা কারাগার ও জেলা শিশু পরিবার (বালিকা) পরিদর্শনে জেলা প্রশাসক
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মৌলভীবাজার জেলা কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল।

বুধবার (২৮ মে) সকালে পরিদর্শনকালে তিনি কারাগারের বিভিন্ন ওয়ার্ড, হাজতখানা, নারী ও পুরুষ বন্দিদের আবাসন ব্যবস্থা, রান্নাঘর, খাদ্য সংরক্ষণাগার ও প্রশাসনিক কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন।

এসময় বন্দিদের জন্য ঈদ উপলক্ষে উন্নতমানের খাবার পরিবেশনের সার্বিক অবস্থা পরিদর্শন করেন এবং খাবারের গুণগত মান ও পরিবেশনের সার্বিক বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।

Manual1 Ad Code

জেলা প্রশাসক কারাগারে আগত দর্শনার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের জন্য প্রস্তুতকৃত আপ্যায়ন ও খাবারের ব্যবস্থাও পরিদর্শন করেন।

Manual5 Ad Code

Manual4 Ad Code

তাছাড়া মহিলা কয়েদিদের সঙ্গে থাকা শিশুদের জন্য ঈদ উপলক্ষে কেনা নতুন পোশাক তিনি নিজে সরেজমিনে দেখে পরিদর্শন করেন।পরিদর্শনকালে তিনি বন্দিদের সার্বিক সুযোগ-সুবিধা, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ব্যবস্থা ও পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।এসময় জেল সুপার ও জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে জেলা প্রশাসক জেলা শিশু পরিবার (বালিকা) পরিদর্শন করেন। সেখানে অবস্থানরত শিশুদের খোঁজখবর নেন এবং তাদের সার্বিক কল্যাণ, খাদ্য ও আবাসন ব্যবস্থার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। পরিদর্শন শেষে তিনি কারাগার ও শিশু পরিবারের সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা সন্তোষজনক বলে মত প্রকাশ করেন এবং দায়িত্বশীলতার সঙ্গে কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।