আজ শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথের’র প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটি গঠিত

editor
প্রকাশিত মে ৩০, ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ণ
সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথের’র প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটি গঠিত

Manual6 Ad Code
উৎফল বড়ুয়া
বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপসংঘনায়ক, পূর্ব আধার মানিক শ্রদ্ধানন্দ বিহারের নবরূপকার ও বিহারাধ্যক্ষ পণ্ডিতপ্রবর ভদন্ত সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথের মহোদয়ের ৮৫তম জন্মতিথি উপলক্ষে প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটি গঠিত হয়েছে।
রাউজান পূর্ব আধার মানিক শ্রদ্ধানন্দ বিহার প্রাঙ্গণে প্লাটিনাম জয়ন্তী উদযাপন আহ্বায়ক কমিটি আহুত এক সাধারণ সভায় প্রায় চল্লিশ জন ভিক্ষু ও তিন শতাধিক সুধীজনের উপস্থিতিতে বিষয় নির্বাচনী কমিটির মাধ্যমে উদযাপন কমিটি গঠন করা হয়।
গঠিত কমিটিতে বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-উপসংঘনায়ক  সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথেরকে সভাপতি, দি ওয়ার্ল্ড শাসন সেবক সংঘের কর্ণধার উ. পঞ্ঞা চক্ক মহাথেরকে কার্যকরী সভাপতি, প্রদীপ কুমার বড়ুয়া আনন্দকে মহাসচিব এবং প্রদীপ কুমার বড়ুয়া পরিমলকে অর্থ সচিব নির্বাচিত করা হয়।
শুক্রবার ( ২৯ মে) পূর্ব আধার মানিক শ্রদ্ধানন্দ বিহারে সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথের প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি ভদন্ত সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথের’র সভাপতিত্বে এবং মহাসচিব প্রদীপ কুমার বড়ুয়া আনন্দের সঞ্চালনায় এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্লাটিনাম জন্মজয়ন্তী উদযাপনের সম্ভাব্য তারিখ আগামী ২৭, ২৮ ও ২৯ জানুয়ারি ২০২৭ নির্ধারণ করা হয়। এছাড়া অনুষ্ঠানস্থল নির্বাচন, পূর্ণাঙ্গ কমিটি গঠন, সেমিনারের পরিধি ও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সভাপতি ও উদযাপন কমিটির সিনিয়র সহ-সভাপতি ভদন্ত সদ্ধর্মরত্ন জ্ঞানানন্দ মহাথের, মহাসভার মহাসচিব ও প্রধান সমন্বয়কারী প্রজ্ঞাবারিধি অধ্যাপক সুমেধানন্দ মহাথের, অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব শাসনরত্ন সুমিত্তানন্দ মহাথের, সদ্ধর্মসারথি সুমনবংশ মহাথের, সংঘনিধি সুমঙ্গল থের, প্রভাষক প্রিয়বংশ থের, ভদন্ত করুণাপ্রিয়ো থেরো, বিশিষ্ট সমাজসেবী অনিল কান্তি বড়ুয়া, প্রধান শিক্ষক (অব.) সমীরণ বিকাশ বড়ুয়া, সমাজসেবী প্রদীপ কুমার বড়ুয়া, বিনন্দ বড়ুয়া, লায়ন উজ্জল কান্তি বড়ুয়া, প্রকৌশলী ঝুলেন বড়ুয়া, দিলীপ কুমার বড়ুয়া, কল্যাণমিত্র বড়ুয়া, জনি বড়ুয়া প্রমুখ।