আজ রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের ছুটিতে ঢাকায় ১০ জনের অস্বাভাবিক মৃত্যু

editor
প্রকাশিত মে ৩১, ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ণ
ঈদের ছুটিতে ঢাকায় ১০ জনের অস্বাভাবিক মৃত্যু

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

রাজধানীতে গত ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত পৃথক পৃথক স্থানে ১০ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ময়নাতদন্তের পর মরদেহগুলো পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়।

যাত্রাবাড়ীর মাতুয়াইল ঠাকুরবাড়ি এলাকার একটি বাসা থেকে শ্রাবণী আক্তার পলি (২৮) নামে এক গৃহিণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের সুরতহাল প্রতিবেদনে যাত্রাবাড়ী থানার এসআই আওলাদ হোসেন উল্লেখ করেন, স্বামীর সঙ্গে মনোমালিন্যের কারণে ২৭ মে বিকেলে গলায় ফাঁস দেন তিনি।

গত ২৬ মে রাত ৯টার দিকে দক্ষিণ বাড্ডা দারোগাবাড়ি এলাকার একটি বাসার দ্বিতীয় তলা থেকে উদ্ধার করা হয় মামুনুর রশিদ (৩৫) নামে এক চাকরিজীবীর ঝুলন্ত মরদেহ।

Manual8 Ad Code

ভাটারা থানার এসআই আবু ইউসুফ জানান, পারিবারিক কলহের কারণে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

এদিকে, রামপুরা থানার উপর পরিদর্শক সুব্রত পাল জানান, পূর্ব রামপুরা অগ্নিশিখা গলির একটি বাসা থেকে ২৮ মে রাত সাড়ে ৯টার দিকে উদ্ধার করা হয় আব্দুল্লাহ (২৪) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ। আর্থিক সংকট ও বেকারত্বের কারণে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে জানা যায়।

ভাটারা সোলমাইদ ব্যাপারীবাড়ি এলাকার একটি বাড়ি থেকে ২৯ মে সন্ধ্যা ৭টার দিকে উদ্ধার করা হয় পূর্ণিমা আক্তার (২৫) নামে এক গৃহিণীর মরদেহ। স্বামীর সঙ্গে সাংসারিক বিরোধ ছিল তার। এর জের ধরে স্বামী তাকে শ্বাসরোধে হত্যা করে শিশু সন্তানকে নিয়ে পালিয়ে যায় বলে করেন উল্লেখ করেন এসআই মো. ইয়াউর রহমান।

২৯ মে দুপুরে মনির গাজী (২৪) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় ভাটারা শোলমাইল দর্জিবাড়ি এলাকার বাসা থেকে। এসআই জাহিদুল ইসলাম জানান, মনির ফুটপাণ্ডার রাইডার হিসেবে চাকরি করতেন।

কামরাঙ্গীরচরের পশ্চিম আশ্রাফাবাদ এলাকার একটি বাসা থেকে ২৯ মে রাত ৯টার দিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় এনামুল ওরফে সুমন (২৫) নামে এক রিকশাচালকের মরদেহ। এসআই ব্রজ কিশোর পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে, ডেমরা মেন্দিপুর আমান মার্কেট এলাকার নিজ বাড়ির পাশে ২৮ মে দুপুর ২টার দিকে আবাদি জমির পানিতে পড়ে যায় অয়ন্তী নামে দুই বছরে এক শিশু। পরিবার দেখতে পেয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual5 Ad Code

পান্থপথে বসুন্ধরা শপিং কমপ্লেক্স ২৭ মে বেলা সাড়ে ৩টার দিকে লাফিয়ে পড়েন অজ্ঞাতনামা (২৭) এক যুবক। মার্কেটে নিরাপত্তাকর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের সামনে ফুটপাত থেকে ২৮ মে সকাল ৭টার দিকে উদ্ধার করা হয় অজ্ঞাতনামা এক ভবঘুরের ব্যক্তির (৫০) মরদেহ। এসআই রাসেল পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual4 Ad Code

ডেমরার ডগাইর পশ্চিমপাড়া এলাকার একটি বাড়ি থেকে শাকিল হোসেন (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। এসআই আহসান হাবিব জানান, শাকিল একটি প্যাকেজিং কারখানায় চাকরি করত। একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। এটি নিয়ে পারিবারিক মনোমালিন্যের কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে শাকিল। তথ্য সুএঃ ইত্তেফাক

Manual4 Ad Code