আজ রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ৩ জুন বুধবার থেকে হবিগঞ্জ জেলায় অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

editor
প্রকাশিত মে ৩১, ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ণ
আগামী ৩ জুন বুধবার থেকে হবিগঞ্জ জেলায় অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

Manual1 Ad Code

মৌলভীবাজারে হবিগঞ্জের বাস পরিবহণের শ্রমিক হয়রানি, নির্যাতন ও লাইন বন্ধ করে দেওয়ার প্রতিবাদে আগামী বুধবার (৩ জুন) ভোর ৬টা থেকে হবিগঞ্জ জেলায় অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক পরিবহণ ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে হবিগঞ্জ জেলা সড়ক পরিবহণ মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।

রোববার (৩১ মে) দুপুরে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন হবিগঞ্জ জেলা সড়ক পরিবহণ মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সদস্য সচিব আবু মঈন চৌধুরী সোহেল।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, হবিগঞ্জ বাস মালিক সমিতির ৪৮টি বাস হবিগঞ্জ-শ্রীমঙ্গল-মৌলভীবাজার-শেরপুর-সিলেট রোডে ৫৩ বছর ধরে চলাচল করছে; কিন্তু ২০২৫ সালের অক্টোবরে মৌলভীবাজারের মালিক-শ্রমিকরা হবিগঞ্জের বাস চলাচলে বাধা সৃষ্টি করছে। এতে দুই জেলা পরিবহন মালিক ও শ্রমিকদের মাঝে তীব্র সংঘাত সৃষ্টি হয়। মৌলভীবাজারের মালিক-শ্রমিকরা শেরপুরে হবিগঞ্জের বাসগুলো আটক করে ভাংচুর ও শ্রমিকদের বেধড়ক মারপিট করেন। পরবর্তীতে স্থানীয় নেতাদের হস্তক্ষেপে উভয়পক্ষের সাথে বসে বিরোধ নিষ্পত্তি করেন এবং পূর্বের মতো বাস চলাচলের সিদ্ধান্ত দেন।

Manual3 Ad Code

কিন্তু গত ১০ মে উক্ত সিদ্ধান্ত অমান্য করে মৌলভীবাজারে মালিক-শ্রমিকরা হবিগঞ্জের বাস আটক করেন। এতে আবারও দুই জেলার মালিক শ্রমিকদের মধ্যে নতুন করে সংঘাত সৃষ্টি হয়। পরবর্তীতে প্রশাসনের সাথে দফায় দফায় বৈঠক হলেও সংকট নিরসন না হওয়ায় আগামী ৩ জুন হবিগঞ্জ জেলায় অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেন হবিগঞ্জ জেলা সড়ক পরিবহণ মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। ধর্মঘট চলাকালে জেলায় বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস, ট্রাকসহ সংগঠনের আওতায় যত পরিবহণ রয়েছে সব চলাচল বন্ধ থাকবে।

Manual1 Ad Code

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সভাপতি ফজলুর রহমান, হবিগঞ্জ বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সজিব আলী, ট্রাক মালিক সমিতির সভাপতি সিরাজ উদ্দিন খান প্রমুখ।

Manual6 Ad Code