মৌলভীবাজার শহরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন। এ সময় পুলিশ অভিযান চালিয়ে ব্যানারসহ দুই কর্মীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১ লা জুন) সকাল সাড়ে ছয়টার দিকে শহরের শমসেরনগর সড়কে এ মিছিল বের করা হয়। মিছিলটি আলফাহ প্রাইভেট হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে জনশক্তি ও কর্মসংস্থান অফিস পর্যন্ত যায়।
Manual4 Ad Code
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিছিলকারীদের ধাওয়া দেয়। এ সময় ব্যানারসহ দুই কর্মীকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা দ্রুত সরে যান।
Manual3 Ad Code
পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সেটি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানার দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল করার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।