আজ সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ

editor
প্রকাশিত জুন ১, ২০২৬, ১০:৪১ অপরাহ্ণ
দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ

Manual4 Ad Code
উৎফল বড়ুয়া , সিলেট
সিলেটের শিবগঞ্জ লাকড়ীপাড়ায় দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ী খগেন্দ্র কুমার দাসের শয্যাপাশে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ।
রোববার (৩১ মে) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে গিয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দ আহত ব্যবসায়ীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব আব্দুর রহমান রিপন, সহ-সভাপতি আব্দুল মুনিম মল্লিক, সাংগঠনিক সম্পাদক নিয়াজ মো: আজিজুল করিম, যুগ্ম মহাসচিব হোসেন আহমদ ও মনজুর আহমদ, শ্রম সচিব সুয়েব আহমদ অভি, শিবগঞ্জ বাজার কমিটির সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ বক্স, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার আহবায়ক, পূজা উদযাপন পরিষদ সিলেট জেলার কোষাধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী বিদ্যুৎ কান্তি সেন প্রমুখ।
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, একজন ব্যবসায়ীর ওপর এ ধরনের ন্যাক্কারজনক হামলা অত্যন্ত উদ্বেগজনক ও দুঃখজনক। ব্যবসায়ীরা সমাজ ও অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
নেতৃবৃন্দ আরও বলেন, ব্যবসা-বাণিজ্যের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সন্ত্রাস, চাঁদাবাজি ও সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে। কোনো ব্যবসায়ী যেন ভয়ভীতির মধ্যে ব্যবসা পরিচালনা করতে বাধ্য না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এ সময় ব্যবসায়ী নেতারা আহত ব্যবসায়ীর পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সর্বস্হরের ব্যবসায়ীকে ঐক্যবদ্ধ থেকে অন্যায় ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।