বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
editor
প্রকাশিত জুন ৩, ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ণ
Manual1 Ad Code
অনলাইন ডেস্ক
Manual5 Ad Code
রাজধানীর মুগদায় নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হোসেইন শুভর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
মঙ্গলবার (২ জুন) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘ সময় ধরে তাঁর কোনো সাড়া না পেয়ে এবং বাসা থেকে দুর্গন্ধ বের হতে দেখে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে একটি কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর মরদেহ দেখতে পায়।
ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
Manual4 Ad Code
ডিএমপির মতিঝিল বিভাগের সবুজবাগ জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জাহিদ হাসান বলেন, প্রতিবেশীদের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং একটি কক্ষ থেকে তানভীর হোসেইন শুভর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তিনি বলেন, এ মুহূর্তে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে বিষয়টি স্পষ্ট হবে।
Manual6 Ad Code
পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।সুএ:ইত্তেফাক