আজ বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় বিএনপি নেতাকে গুলি

editor
প্রকাশিত জুন ৩, ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ণ
খুলনায় বিএনপি নেতাকে গুলি

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

Manual7 Ad Code

খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে শাহিনুর শেখ (৪৫) নামে এক বিএনপি নেতা আহত হয়েছেন।

Manual8 Ad Code

মঙ্গলবার (৩ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইউনিট-২ এর ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

আহত শাহিনুর শেখ রূপসা উপজেলার তালতলা এলাকার মৃত আতিয়ার শেখের ছেলে এবং ২ নম্বর তালতলা ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, তালতলা এলাকায় বিনয় মেম্বারের বাড়ির সামনে বেটার চায়ের দোকানে বসে ছিলেন শাহিনুর।

Manual7 Ad Code

এ সময় অজ্ঞাত দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে পরপর দুটি গুলি ছোড়ে। এর মধ্যে একটি গুলি তার বাম পায়ের উরুতে বিদ্ধ হয় এবং অপরটি মাথার কপালের পাশ ঘেঁষে আঘাত করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে।তথ্য সুএঃ বাংলানিউজটোয়েন্টিফোর

Manual8 Ad Code