আজ শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাগরপুরে দুস্থদের মাঝে হাস বিতরণ 

editor
প্রকাশিত জুন ৪, ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ
নাগরপুরে দুস্থদের মাঝে হাস বিতরণ 

Manual4 Ad Code
এম.এ.মান্নান,নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
টাঙ্গাইলের নাগরপুরে প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নে ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স কর্মসূচি কর্তৃক আয়োজিত হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ( ০৪ ঠা জুন) সকালে উপজেলার সলিমাবাদ ব্র্যাক এরিয়া অফিসে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় ইউনিয়নের ৪০ টি পরিবারের মাঝে  ১০ টি করে উন্নত জাতের হাঁসের  বাচ্চা বিতরণ করা হয়। হাঁসের বাচ্চা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মো.আব্দুল মমিন।
 এ সময় আরো উপস্থিত ছিলেন ব্র্যাক টাঙ্গাইল ১এর আঞ্চলিক ব্যবস্থাপক ইন্দ্রোজিত কুমার পাল,এলাকা ব্যবস্থাপক মো. আলতাফ হোসেন ও শাখা ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম মন্ডল।