নীলফামারীতে মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগ,পলাতক ছেলে
নীলফামারীতে মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগ,পলাতক ছেলে
editor
প্রকাশিত জুন ৪, ২০২৬, ১১:৪৯ অপরাহ্ণ
Manual5 Ad Code
মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে নিখোঁজের দুইদিন পর ঘরের মেঝের নিচ থেকে মারুফা বেগম নামে ৬০ বছর বয়সী এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে উপজেলার বড়ভিটা ইউনিয়নের উত্তর বড়ভিটা ময়দানপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মারুফা বেগম ওই এলাকার মৃত আশরাফ আলীর স্ত্রী। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে ঢাকায় কর্মরত ছোট ছেলে লাভিন মিয়া বাড়িতে ফিরে মায়ের খোঁজ শুরু করেন। একপর্যায়ে তার স্ত্রী ঘরের বিছানার নিচে রক্তের দাগ এবং মেঝেতে ফাটল দেখতে পেয়ে বিষয়টি পরিবারকে জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্দেহজনক আলামত দেখতে পায়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় ঘরের মেঝে খুঁড়ে মারুফা বেগমের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের ছোট ছেলে লাভিন মিয়ার অভিযোগ, বড় ভাই জুয়েল মিয়া তার মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রেখেছেন। ঘটনার পর থেকেই জুয়েল মিয়া আত্মগোপনে রয়েছেন বলে দাবি পরিবারের।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।