আজ শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভৈরবে সংঘর্ষের জেরে রেলপথ অবরোধ, পুলিশসহ আহত ২৫

editor
প্রকাশিত জুন ৫, ২০২৬, ০১:২১ পূর্বাহ্ণ
ভৈরবে সংঘর্ষের জেরে রেলপথ অবরোধ, পুলিশসহ আহত ২৫

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

কিশোরগঞ্জের ভৈরবে স্থানীয় একটি খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের জেরে রেলপথ অবরোধের ঘটনা ঘটেছে। দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ৭ পুলিশসহ ২৫ জন আহত হয়েছে।

Manual2 Ad Code

এছাড়া ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে এবং অন্তত ছয়টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।

রেলওয়ে জানায়, স্থানীয় একটি খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর এক পক্ষ ভৈরব এলাকায় রেলপথ অবরোধ করে। এর ফলে নিরাপত্তাজনিত কারণে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

Manual3 Ad Code

উত্তেজিত জনতা রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম দখল করে মাস্টারের রুম ভাঙচুরসহ কয়েকটি কক্ষ ক্ষতিসাধন করে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা থেকে রাত সাড়ে ১১ টা পর্যন্ত রেলস্টেশন এলাকার আশপাশে সংঘর্ষ চলছে। দুই পক্ষের সংঘর্ষের কারনে অন্তত ৬টি ট্রেন পার্শ্ববর্তী স্টেশনে আটকা পড়েছে।

সংঘর্ষে পুলিশের এস আই সাইফুল ও আরএনবি সদস্য মুছা গুরুতর আহত হয়েছেন। অন্য আহতদের নাম জানা যায়নি, তবে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Manual1 Ad Code

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর রেল পুলিশসহ থানা পুলিশ, র‌্যাব, সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও হামলাকারীদের পাথর নিক্ষেপের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

জানা গেছে শহরের আমলাপাড়া ও জগনাথপুর গ্রামের মধ্য ফুটবল খেলা নিয়ে ঘটনার সূত্রপাত হয়।

ভৈরব রেলওয়ে থানার ওসি সাঈদ আহমেদ বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুটি পক্ষে সংঘর্ষে জড়িয়েছে। অনেক চেষ্টা করেও পরিস্থিতি শান্ত করা যাচ্ছে না।সুএ: যুগান্তর

 

Manual3 Ad Code