যশোরের বাঘারপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল হয়েছে। মিছিলে অংশ নেওয়া ৬ কর্মীকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (০৪ জুন) বিকালে যশোর-নড়াইল মহাসড়কের রোস্তমপুর বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকালে যশোর-নড়াইল মহাসড়কের রোস্তমপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়েজিদ হোসেনের নেতৃত্বে একটি মিছিল বের হয়। এতে উপজেলার বিভিন্ন পর্যায়ের ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন বলে অভিযোগ রয়েছে।
বাঘারপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মিছিল অনুষ্ঠিত হতে পারে। সে অনুযায়ী পুলিশ আগে থেকেই প্রস্তুতি নিয়ে ঘটনাস্থলে অবস্থান নেন।
Manual6 Ad Code
তিনি আরও বলেন, বিকাল ৪ টার দিকে আনুমানিক ৬ থেকে ৭টি মাইক্রোবাসে করে কয়েকজন রোস্তমপুর এলাকায় এসে মিছিল শুরু করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করে। এ সময় তারা শেখ হাসিনা ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিপুল ফরাজীর নামে বিভিন্ন স্লোগান দেয়।
এ সময় পুলিশ অভিযান চালিয়ে সন্দেহজনক ৬ জনকে আটক করে। আটকরা হলেন- বরিশালের জিহাদ হাওলাদার (১৯), যশোর কোতোয়ালীর ইয়াসিন আরাফাত নিরব (১৬), বাঘারপাড়ার ভিটাবল্যার প্রিন্স (১৮), শাহারিয়ার আহম্মেদ স্বাধীন (১৭), তনয় (১৫), বাঘারপাড়ার তামিম ইকবাল (১৫)।
Manual7 Ad Code
বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজালাল আলম জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৬ জনকে থানায় আনা হয়েছে। যাচাই বাছাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।