আজ রবিবার, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে এবার কাফনের কাপড় বেঁধে নিষিদ্ধ যুবলীগের মিছিল

editor
প্রকাশিত জুন ৫, ২০২৬, ০৮:১২ অপরাহ্ণ
চট্টগ্রামে এবার কাফনের কাপড় বেঁধে নিষিদ্ধ যুবলীগের মিছিল

Manual7 Ad Code

অনলাইন ডেস্ক

Manual4 Ad Code

চট্টগ্রাম নগরীর বন্দর থানার বারিক বিল্ডিং এলাকায় মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ যুবলীগের নেতাকর্মীরা।

শুক্রবার (৫ জুন) সকালে চট্টগ্রাম মহানগর যুবলীগের ব্যানারে আয়োজিত এ মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

Manual5 Ad Code

ছড়িয়ে পড়া ৫৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, নেতাকর্মীরা বারিক বিল্ডিং এলাকা থেকে মিছিল শুরু করে বিমানবন্দর সড়ক হয়ে আগ্রাবাদ মোড়ের দিকে অগ্রসর হন। পরে বিদ্যুৎ ভবনের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন তারা।

Manual3 Ad Code

এ বিষয়ে চট্টগ্রামের ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন খান বলেন, ‘মিছিলটি বন্দর থানার বারিক বিল্ডিং এলাকায় অনুষ্ঠিত হয়েছে। বন্দর থানার ওসিকে বিষয়টি জানানোর জন্য কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Manual7 Ad Code

চট্টগ্রাম মহানগর পুলিশের মুখপাত্র ও সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও পর্যালোচনা করে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করা হচ্ছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, চলতি মাসে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অন্তত চারটি মিছিল করেছেন। সর্বশেষ সোমবার সকালে নগরীর জিইসি এলাকায় মিছিলের পর অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের ৭০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।সুএ: কালের কন্ঠ