থানা পুড়িয়েছি’ বলা সেই মাহদী এবার পিটুনির শিকার, হাসপাতালে ভর্তি
থানা পুড়িয়েছি’ বলা সেই মাহদী এবার পিটুনির শিকার, হাসপাতালে ভর্তি
editor
প্রকাশিত জুন ১১, ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ণ
Manual3 Ad Code
অনলাইন ডেস্ক
Manual7 Ad Code
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসানের ওপর এবার হামলার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১টার দিকে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, মাহদী হাসান বুধবার তার উপর হামলা চেষ্টার ঘটনার সিসিটিভি ফুটেজ যাচাইয়ের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে একটি লিখিত আবেদন জমা দেন। বৃহস্পতিবার আবেদন জমা দিয়ে ফেরার পথে ডিসি অফিস প্রাঙ্গণে তার গতিরোধ করে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলাকারীরা তাকে এলোপাতাড়িভাবে মারধর করলে তিনি গুরুতর আহত হন।
Manual3 Ad Code
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা শাখার সংগঠক আলমগীর হাসান আবিদ বলেন, মাহদীর ওপর গত কয়েক দিন ধরে ছাত্রদলের নেতাকর্মীরা হামলার চেষ্টা করে আসছিল। বুধবারের হামলার ফুটেজ যাচাইয়ের আবেদন নিয়ে ডিসি অফিসে গেলে ছাত্রদলের কর্মীরা তাকে এলোপাতাড়ি মারধর করে।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক জানান, ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমরা সেখানে যাই। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠাই।
ওসি আরও জানান, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। তবে ছাত্রদল হামলা করেছে, তার সত্যতা পাওয়া যায়নি।
Manual3 Ad Code
উল্লেখ্য, চলতি বছরের ২ জানুয়ারি শায়েস্তাগঞ্জ থানায় একটি ঘটনায় মাহদী হাসানকে ঘিরে আলোচনা সৃষ্টি হয়। পরবর্তীকালে ওই ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালত থেকে জামিন পেয়ে তিনি মুক্তি লাভ করেন। সাম্প্রতিক হামলার ঘটনার পর বিষয়টি আবারও আলোচনায় এসেছে।সুএ:ইত্তেফাক