সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শুক্রবার ১৭ জানুয়ারি অনুষ্ঠিত বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন।
সিলেট সিটি করপোরেশনের সহযোগিতায় ১১ দিনব্যাপী এ বইমেলার আয়োজন করে কালান্তর প্রকাশনী ও জসিম বুক হাউস। ৭ ডিসেম্বর থেকে এ মেলা শুরু হয়।
বই মেলার সমাপনী দিনে বক্তারা বলেন,আমাদের বই পড়তে হবে, কেননা বই পড়া ছাড়া সাহিত্যচর্চার উপায়ান্তর নেই । ধর্মের চর্চা চাইকি মন্দিরের বাইরেও করা চলে, দর্শনের চর্চা গুহায়, নীতির চর্চা ঘরে এবং বিজ্ঞানের চর্চা জাদুঘরে; কিন্তু সাহিত্যের চর্চার জন্য চাই লাইব্রেরি; ও-চর্চা মানুষে কারখানাতেও করতে পারে না; চিড়িয়াখানাতেও নয় । এইসব কথা যদি সত্য হয়, তাহলে আমাদের মানতেই হবে যে, সাহিত্যের মধ্যেই আমাদের জাত মানুষ হবে। সেইজন্য আমরা যত বেশি লাইব্রেরি প্রতিষ্ঠা করব, দেশের তত বেশি উপকার হবে।