আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মিছিল করেন যুবলীগ নেতাকর্মীরা।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টার পরে মিছিল বের করেন তারা।
প্রত্যক্ষদর্শীদের একজন জাকির হোসেন বলেন, রেসিডেন্সিয়াল কলেজের সামনে থেকে মিছিলটি শুরু করে তারা। এরপর সড়ক ঘুরে গণভবনের সামনে মূল ফটক পার হলে সেটি শেষ হয়।
মোহাম্মদপুর থানার ওসি মেসবাহ উদ্দিন বলেন, “(মিছিলটি) আমাদের থানা এলাকায় পড়ে না, যা দেখলাম এটি শেরে বাংলা নগর থানা এলাকায় হয়েছে।”
Manual6 Ad Code
শেরে বাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, “আমরা শুনেছি মিছিলটি সড়কের মাঝখানে হয়েছে। এটি আমাদের থানার মধ্যে পড়েনি। এরপরও বিষয়টি নিয়ে খোঁজ নিতে বলেছি।”
Manual5 Ad Code
সন্ধ্যায় ওসি মনিরুল ইসলাম বলেন, “পরে ভিডিও দেখে বুঝতে পেরেছি এটা আমাদের থানা এলাকায় পড়ে।”