আজ বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, বিএনপির বিক্ষোভ

editor
প্রকাশিত জুন ১৯, ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ণ
বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ঝটিকা মিছিল, বিএনপির বিক্ষোভ

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

Manual4 Ad Code

আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল। সংগৃহীত ছবি
কার্যক্রম নিষিদ্ধঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীতে একটি ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনার কয়েক ঘণ্টা পর প্রতিবাদ মিছিল করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

শুক্রবার (১৯ জুন) দুপুরে বরিশাল নগরীর বান্দ রোড এলাকার শিক্ষকদের সামনে থেকে আওয়ামী লীগের মিছিলটি বের হয়। মিছিলটি ১০ নম্বর ওয়ার্ড হয়ে কেডিসি এলাকায় গিয়ে শেষ হয়।

Manual7 Ad Code

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ‘শুভ শুভ দিন, আওয়ামী লীগের জন্মদিন’, ‘শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে’-সহ বিভিন্ন স্লোগান দেন।

এদিকে আওয়ামী লীগের মিছিল শেষ হওয়ার প্রায় দুই ঘণ্টা পর বিকেল ৫টার দিকে ১০ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়।

নগরীর ব্লেস পার্ক এলাকা থেকে শুরু হওয়া মিছিলটি লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয়।
প্রতিবাদ মিছিলে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

Manual2 Ad Code

ঘটনার বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল বের হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এর আগেই মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা সেখান থেকে সরে যান।

 

Manual3 Ad Code