প্রতিবন্ধী শিশুরা এগিয়ে গেলে সমাজও এগিয়ে যাবে: ফরিদা ইয়াসমিন এমপি
প্রতিবন্ধী শিশুরা এগিয়ে গেলে সমাজও এগিয়ে যাবে: ফরিদা ইয়াসমিন এমপি
editor
প্রকাশিত জুন ১৯, ২০২৬, ০৮:৪০ অপরাহ্ণ
Manual7 Ad Code
শরিফুল হক পপি, কুষ্টিয়া
সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন বলেছেন, প্রতিবন্ধী শিশুদের অবহেলা করে বা চার দেয়ালের মধ্যে আটকে রেখে একটি মানবিক ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব নয়। একটি সাধারণ শিশুর মতো তাদেরও শিক্ষা, খেলাধুলা এবং প্রতিভা বিকাশের সমান সুযোগ নিশ্চিত করতে হবে। তাহলেই তারা আত্মনির্ভরশীল ও মর্যাদাসম্পন্ন নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে। আমাদের মনে রাখতে হবে, প্রতিবন্ধী শিশুরা এগিয়ে গেলে সমাজও এগিয়ে যাবে।
Manual8 Ad Code
কুষ্টিয়ার ভেড়ামারায় শুক্রবার (১৯ জুন) সকাল ১১ টায় মহিষাডোরা প্রতিবন্ধী স্কুলে মা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, “প্রতিবন্ধী শিশুরা আমাদের সমাজের বোঝা নয়। তারা সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন শিশু এবং আমাদের গর্বের সম্পদ। স্নেহ, মমতা, ভালোবাসা ও উপযুক্ত সুযোগ-সুবিধা পেলে তারাও দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।”
অনুষ্ঠান শেষে ঢাকায় অনুষ্ঠিত বিভিন্ন ইনডোর ক্রীড়া প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী মহিষাডোরা প্রতিবন্ধী স্কুলের ছয়জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় তাদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন প্রধান অতিথি।
Manual4 Ad Code
এছাড়া বিদ্যালয়ের একজন শিক্ষার্থী বাংলাদেশ সরকারের সহযোগিতায় ইতালিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ লাভ করায় বিদ্যালয় পরিবার, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়।
Manual4 Ad Code
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ফাতেমা ফেরদৌস এর সঞ্চালনায় স্কুলের প্রধান শিক্ষক মাহফুজ আল হাসান, ভেড়ামারা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খায়রুল আমিন, জেলা কৃষক দলের সদস্য শফিকুল ইসলাম ও মিজানুর রহমানসহ অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Manual2 Ad Code
সমাবেশে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, অধিকার ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সকলের সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।