চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা পলাশ’
চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা পলাশ’
editor
প্রকাশিত জুন ২০, ২০২৬, ০১:৫১ অপরাহ্ণ
Manual3 Ad Code
অনলাইন ডেস্ক
Manual5 Ad Code
রাজধানীর রামপুরায় সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হওয়ার পর দীর্ঘ এক সপ্তাহ ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেছেন শীর্ষ সন্ত্রাসী ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্লা পলাশ’।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে তার মৃত্যু হয়। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Manual6 Ad Code
নিহত পলাশ রাজধানীর পশ্চিম রামপুরা এলাকার বাসিন্দা ইউনুস খানের ছেলে। তিনি যুবদল নেতা মিজানুর রহমান মিজান হত্যা মামলায় সাজাপ্রাপ্ত একজন আসামি ছিলেন। দীর্ঘদিন কারাগারে থাকার পর মাত্র এক মাস আগেই তিনি আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন।
গত ১২ জুন জুমার নামাজের পর রামপুরা ব্রিজ-সংলগ্ন একরামুন্নেছা বালক উচ্চবিদ্যালয়ের পাশে পলাশের ওপর এই কাপুরুষোচিত হামলার ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন মসজিদ থেকে নামাজ আদায় করে পলাশ তার নিজের বাসভবনের নিচে দাঁড়িয়ে কয়েকজনের সাথে কথা বলছিলেন। ঠিক সেই মুহূর্তে পূর্বপরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে অতর্কিতে গুলি ছোঁড়ে এবং দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হামলাকারীরা তাকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি চালায়, যার মধ্যে একটি গুলি সরাসরি তার মাথা ভেদ করে চলে যায়।
Manual8 Ad Code
রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় ঘটনার পরপরই পলাশকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। সেখানেই গত এক সপ্তাহ ধরে নিবিড় পর্যবেক্ষণে থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।সুএঃ ইত্তেফাক