গাইবান্ধা সদর উপজেলায় একটি রোস্তোরার ভেতরে ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত ওই রোস্তোরার কর্মচারী আমির হোসেনকে (৪০) আটক করে থানা পুলিশকে সোপর্দ করেছে এলাকাবাসী। পরে বিক্ষুব্ধ জনতা রেস্তোরাটি ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছে।
Manual6 Ad Code
বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলার খোলাহাটি ইউনিয়নের কিশামত বালুয়া গ্রামের ভেরামারা ব্রিজ সংলগ্ন এলাকায় ‘জাফলং চাইনিজ ফাস্টফুড অ্যান্ড রোস্তোরায়’ এ ঘটনা ঘটে।
আটক আমির হোসেন একই উপজেলার দারিয়াপুর গ্রামের জয়নুল আবেদিনের ছেলে এবং ওই রোস্তোরার কর্মচারী।
Manual8 Ad Code
পুলিশ ও এলাকাবাসী জানান, ভেরামারা রেলওয়ে ব্রিজের নীচে বড় বড় পাথরের উপর দিয়ে বয়ে যাওয়া স্বচ্ছ পানির স্রোত দেখতে বিকেলের পর বিভিন্ন বয়সী মানুষের ঢল নামে। এই দর্শনার্থীদের পুঁজি করে এই পল্লীতে গড়ে রেস্টুরেন্ট। এ কারণে সারাদিন জনশূন্য থাকে ওই এলাকা ও রেস্টুরেন্ট। এই সুযোগে বুধবার বেলা ১১টার দিকে কর্মচারী আমির হোসেন ৬ বছরের এক শিশুকে ফুসলিয়ে ওই রেস্তোরার ভেতরে নিয়ে যায়। পরে তাকে ধর্ষণ করে।
বিষয়টি জানাজানি হলে স্থানীয় জনতা রেস্তোরাটি ঘিরে ফেলে তাকে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে আমির হোসেনকে গ্রামবাসী পুলিশে সোপর্দ করে। পরে বিক্ষুব্ধ জনতা রেস্তোরাটি ভাঙচুর করে আগুন ধরে দেয়। পুড়ে যায় রেস্তোরাটি।
Manual3 Ad Code
গাইবান্ধা সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত আমির উদ্দিনকে থানায় নিয়ে আসা হয়েছে। শিশুটিকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। তবে এখনও কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।সুএ:ইত্তেফাক