আজ মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে বৈঠা ও লাঠি হাতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

editor
প্রকাশিত জুন ২৬, ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ণ
কিশোরগঞ্জে বৈঠা ও লাঠি হাতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রতিবাদে এবং অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারসহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

শুক্রবার (২৬ জুন) সকাল ৮টার দিকে জেলা শহরের রথখলা এলাকা থেকে জেলা কমিটির ব্যানারে মিছিলটি বের হয়। পরে বিভিন্ন সড়ক ঘুরে বত্রিশ এলাকায় গিয়ে শেষ হয়।

Manual7 Ad Code

মিছিলে অংশগ্রহণকারীরা সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের ছেলে রাসেল আহমেদ তুহিনের পক্ষের সমর্থক বলে জানা যায় এবং তার নামেও স্লোগান দিতে দেখা যায় তাদের।

Manual8 Ad Code

মিছিলে অংশ নেওয়া অনেকের হাতে বৈঠা ও লাঠি ছিল। জেলা ছাত্রলীগের সম্পাদক পরিষদের সদস্য তানিম ইসলাম ও রতন মিয়াসহ অনেক নেতাকর্মী মিছিলে অংশ নেন।

এ ব্যাপারে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভুঁইয়া বলেন, ‘ফেসবুকের মাধ্যমে মিছিলের বিষয়টি জেনেছি। বিষয়টি অনুসন্ধান করে দেখা হচ্ছে। মিছিলের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Manual2 Ad Code

 

Manual1 Ad Code