আজ বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে শ্রমিক-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

editor
প্রকাশিত জুন ২৭, ২০২৬, ০২:২৯ অপরাহ্ণ
গাজীপুরে শ্রমিক-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকায় পোশাক কারখানার নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় আয়োজিত মিলাদ মাহফিলে শ্রমিক-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে।

পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, গত বুধবার (২৪ জুন) রাতে টেপিরবাড়ি এলাকায় কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানার এক নারী শ্রমিক অসুস্থ হয়ে মারা যান।

Manual8 Ad Code

এ ঘটনায় পরদিন সকালে শ্রমিকরা বিক্ষোভ ও কারখানায় ব্যাপক ভাঙচুর করেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Manual8 Ad Code

ওই শ্রমিক নিহতের ঘটনায় শনিবার (২৭ জুন) সকালে কারখানা কর্তৃপক্ষ মিলাদ ও দোয়ার আয়োজন করে। পরে শ্রমিকরা কারখানায় জড়ো হতে থাকেন।

Manual3 Ad Code

একপর্যায়ে বিচ্ছিন্ন ঘটনায় কারখানার সামনে উত্তেজনা সৃষ্টি হয়। এসময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

এতে পুলিশ ও শ্রমিকের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড সাউন্ড নিক্ষেপ ও লাঠিচার্জ করে।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খলিলুর রহমান জানান, ওই কারখানার এক নারী শ্রমিক নিহতের ঘটনায় কর্তৃপক্ষ দোয়া ও মিলাদের আয়োজন করে। ওই অনুষ্ঠানে যোগদান করে কারখানার শ্রমিকরা। এসময় হঠাৎ করেই বিচ্ছিন্ন ঘটনায় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে বেলা ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।সুএ:বাংলানিউজটোয়েন্টিফোর.

 

Manual3 Ad Code