কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার
editor
প্রকাশিত জুন ২৮, ২০২৬, ০৬:০৬ অপরাহ্ণ
Manual4 Ad Code
অনলাইন ডেস্ক
Manual1 Ad Code
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ্ রোজী আক্তারকে কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। তার নিয়োগের মধ্য দিয়ে কুমিল্লা জেলার ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী জেলা প্রশাসক দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।
রোববার (২৮ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়।
Manual3 Ad Code
একই প্রজ্ঞাপনে কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে শিগগিরই রোজী আক্তার নতুন কর্মস্থলে যোগদান করবেন।
Manual3 Ad Code
জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি তদারকি, ভূমি প্রশাসন, উন্নয়ন কর্মকাণ্ড, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সরকারের বিভিন্ন নীতি ও কর্মসূচি বাস্তবায়নে নেতৃত্ব দেবেন।
রোজী আক্তারের নিয়োগকে কুমিল্লার প্রশাসনিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। জেলার বিভিন্ন মহল এ নিয়োগকে স্বাগত জানিয়েছে।
অন্যদিকে, কুমিল্লার বিদায়ী জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করায় প্রশাসনের বিভিন্ন স্তর ও জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা জানানো হয়েছে।