শ্রীমঙ্গলে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
শ্রীমঙ্গলে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
editor
প্রকাশিত জুন ২৮, ২০২৬, ০৯:২৮ অপরাহ্ণ
Manual6 Ad Code
অনলাইন ডেস্ক
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ তরুণ নিহত হয়েছেন। এসময় আহত হন আরেক মোটরসাইকেল আরোহী।
Manual3 Ad Code
রবিবার (২৮ জুন) বিকেল ৩টার দিকে হবিগঞ্জ-মৌলভীবাজার সড়কের সাতগাঁও চা কন্যা ভাস্কর্যের সামনে এই দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, হবিগঞ্জ থেকে শ্রীমঙ্গলের দিকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
Manual2 Ad Code
নিহতরা হলেন, সৌরভ (১৭) এবং নাঈম (১৭)। তারা উভয়ই হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া গ্রামের বাসিন্দা। আহত সাব্বির (২৫), একই গ্রামের বাসিন্দা। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Manual5 Ad Code
সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি, তবে বাস ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. নাভিদ রাইয়ান বিন শহিদ জানিয়েছেন, ২ তরুণকে হাসপাতালে আনার আগেই মৃত ঘোষণা করা হয়েছিল।
সুএঃ ঢাকা ট্রিউবিউন