রাজধানীতে পূর্ব শত্রুতার জেরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
রাজধানীতে পূর্ব শত্রুতার জেরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
editor
প্রকাশিত জুলাই ২, ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ণ
Manual6 Ad Code
অনলাইন ডেস্ক
Manual5 Ad Code
রাজধানীর আদাবরে পূর্ব শত্রুতার জেরে আবুল বাসার বাদশা (৩০) নামে এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে আদাবর থানার নবোদয় কাচাবাজার এলাকায় সালিশ বৈঠক শেষে এ ঘটনা ঘটে।
Manual5 Ad Code
বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. জুয়েল রানা।
Manual2 Ad Code
জানা যায়, আবুল বাসার বাদশাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত সাড়ে ১১টায় তিনি মারা যান।
নিহত আবুল বাসার বাদশা ময়মনসিংহ জেলার নান্দাইল থানার গফুর মিয়ার ছেলে। বর্তমানে আদাবর থানার নবোদয় হাউজিংয়ের বি ব্লকে থাকতেন। তিনি নবোদয় ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।সুএঃ ঢাকা পোস্ট