আজ শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি 

editor
প্রকাশিত জুলাই ৪, ২০২৬, ০১:২০ পূর্বাহ্ণ
নীলফামারীতে পরিবহন শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি 

Manual4 Ad Code
মনিরুজ্জামান লেবু নীলফামারী প্রতিনধিঃ
নীলফামারীর জলঢাকা পৌর শহরের পেট্রোল পাম্প ও বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পরিবহন শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
‎শুক্রবার (৩ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ্যাপি স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। আদেশ অনুযায়ী একই দিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় ১৪৪ ধারা কার্যকর থাকবে।
‎জানাযায়, বাস-মিনিবাস ও কোচ পরিবহন শ্রমিক ইউনিয়ন’র (রেজিঃ নং- রাজ-৩৪৪৬) জলঢাকা শাখার অফিস উদ্বোধনকে কেন্দ্র করে, বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন’র (রেজিঃ নং – রাজ- ২২০) পরিবহন শ্রমিকদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়।
এ পরিস্থিতিতে আইন-শৃঙ্খলার অবনতি এবং রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে জলঢাকা থানার অফিসার ইনচার্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। ‎এর পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা রক্ষা এবং কোন প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারা জারি করা হয়।
আদেশে বলা হয়, ১৪৪ ধারা বলবৎ থাকাকালে সংশ্লিষ্ট এলাকায় আগ্নেয়াস্ত্র, লাঠি বা দেশীয় অস্ত্র বহন ও প্রদর্শন, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা অধিক সংখ্যক ব্যক্তির একত্রে চলাফেরা, সভা-সমাবেশ ও মিছিলসহ সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ থাকবে।
আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের এ নির্দেশনা সকলকে মেনা চলার আহবান জানানো হয়।