আজ শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চুরির অভিযোগে দড়িতে বেঁধে ঘোরানোর ভিডিও ভাইরাল

editor
প্রকাশিত জুলাই ৪, ২০২৬, ০১:২২ পূর্বাহ্ণ
চুরির অভিযোগে দড়িতে বেঁধে ঘোরানোর ভিডিও ভাইরাল

Manual2 Ad Code

শরিফুল হক পপি, কুষ্টিয়া

Manual1 Ad Code

কুষ্টিয়ার দৌলতপুরে চুরি করার অভিযোগে এক যুবককে আটক করে কোমর ও গলায় দড়ি বেঁধে রাস্তায় ঘোরানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে | পরে স্থানীয় জনতা তাঁকে দৌলতপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে| পুলিশ ওই যুবককে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার (৩রা জুলাই)  আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে|

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দড়ি বাঁধা অবস্থায় ওই যুবককে একজন ব্যক্তি টেনে নিয়ে যাচ্ছেন| তাঁর পেছনে কয়েকজন স্থানীয় ব্যক্তি হাঁটছেন| ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে|

অভিযুক্ত যুবকের নাম সাগর হোসেন (৩০)| তিনি দৌলতপুর উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্স এলাকার বাসিন্দা বিপ্লব হোসেনের ছেলে|

Manual4 Ad Code

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দুপুরে দৌলতপুর উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে ভর্তি এক রোগীর ¯^জনের একটি ব্যাগ নিয়ে পালানোর সময় স্থানীয় জনগণ অভিযুক্ত যুবককে হাতেনাতে আটক করেন| পরে তাঁর কোমর ও গলায় দড়ি বেঁধে থানা এলাকায় ঘুরিয়ে নিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়|
স্থানীয়রা জানায়, যুবকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে হাসপাতালে ভর্তি রোগী ও তাদের ¯^জনদের মোবাইল ফোন, ব্যাগসহ বিভিন্ন মালামাল চুরির অভিযোগ ছিল|

এ ঘটনায় দৌলতপুর থানায় চুরি ও ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা করা হয়| পরে শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়|

Manual6 Ad Code

মামলার তদন্ত কর্মকর্তা দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) লিংকন বলেন, সাগর একজন পেশাদার চোর| স্থানীয় লোকজন তাঁকে চুরির অভিযোগে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন| এ ঘটনায় মামলা হয়েছে এবং আজ তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে| তবে দড়ি বেঁধে ঘোরানোর বিষয়টি আমাদের জানা নেই|

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘স্থানীয় লোকজন চুরির অভিযোগে একজনকে আটক করে থানায় হস্তান্তর করেছেন| এ ঘটনায় মামলা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে| তবে তাকে দড়ি বেঁধে ঘোরানোর বিষয়টি আমার জানা নেই|’

Manual1 Ad Code