বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৮ , মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ওসির
বাঘা থানার অভিযানে সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৮ , মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ওসির
editor
প্রকাশিত জুলাই ৪, ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ণ
Manual7 Ad Code
দোয়েল,বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
বাঘা উপজেলায় মাদক ও অন্যান্য মামলার পরোয়ানাভুক্ত ৮ জনকে গ্রেফতার করেছে বাঘা থানা পুলিশ।
থানা পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬ ) দিবাগত রাত সাড়ে ১টা থেকে ভোররাত পর্যন্ত বাঘা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মাদক মামলায় ১ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি রাকিবুল হাসান রাকিব (২৮) কে গ্রেফতার করা হয়। সে বাঘা উপজেলার হরিরামপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। জিআর-১৬৩/২১ নং মামলায় বিজ্ঞ আদালত তাকে এই সাজা দেন।
এছাড়াও একই অভিযানে পরোয়ানাভুক্ত আরও ৭ জনকে তাদের নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তারা হলেন:
গ্রেফতারকৃতদের শুক্রবার (৩জুলাই) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বাঘা থানার অফিসার ইনচার্জ সেরাজুল হক জানান, রাজশাহী রেঞ্জের ডিআইজি শাহাজাহান আলী (বিপিএম) স্যার ও রাজশাহীর পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় মাদক ও অপরাধ নির্মূলে অভিযান চালিয়ে ৮জনকে গ্ৰেপ্তার করা হয়। এর মধ্যে গ্ৰেপ্তারি পরোয়ানা ১জনসহ ৬জনই মাদক মামলার আসামি। তিনি জানান, যেকোন অপরাধ দমনে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। তিনি মাদকমুক্ত বাঘা গড়তে সকলের সহযোগিতা কামনা করেছেন।”