আজ শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘায় মাস্টার্স ফুটবল খেলোয়াড় ও ভোরের ডাক ফুটবল দলের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত 

editor
প্রকাশিত জুলাই ৪, ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ণ
বাঘায় মাস্টার্স ফুটবল খেলোয়াড় ও ভোরের ডাক ফুটবল দলের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত 

Manual8 Ad Code
দোয়েল,বাঘা (রাজশাহী)প্রতিনিধিঃ
ভোরের সূর্য উঠার সাথে সাথে একে একে হাজির হন সাবেক কৃতি ফুটবলাররা। অনেক দিন পর খেলার মাঠে সতীর্থদের সঙ্গে দেখা।   স্বল্প পরিসরে হলেও তাদের উপস্থিতি মিলন মেলায় পরিণত হয়। পরিচালকের বাঁশির সাথে খেলোয়াড়ের সাজে গায়ে জার্সি,পরনে হাফ প্যান্ট,পায়ে বুট পরে মাঝ মাঠে হাজির খেলোয়াড়রা।
উপজেলা বিভিন্ন দপ্তর ও স্থানীয়দের সমন্বয়ে গঠিত ভোরের ডাক ফুটবল দলের খেলোয়াড় সহ সবাই উপজেলার সাবেক কৃতি ফুটবলার। সকালের নাস্তার আয়োজন রেখেই বাঘায়  প্রীতি ম্যাচের আয়োজন করে ভোরের ডাক ফুটবল দল।
শুরু হয় মাস্টার্স ফুটবল খেলোয়াড় এর সাথে ভোরের ডাক দলের প্রীতি ফুটবল ম্যাচ ।
শুক্রবার (৩জুলাই) সকাল সাড়ে ৭টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। বাঘা উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক কৃতি ফুটবলার জাফর ইকবালের সঞ্চালনায় প্রীতি বন্ধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সালেহ আহমদ সালাম, সাবেক ফুটবলার আফাজ উদ্দিন, সাজেদুল হক। খেলা পরিচালনা করেন আবু হেনা মোস্তফা কামাল (রানা)। খেলায় কোন দলই গোলের মুখ দেখতে পাননি। ফলে অমিমাংসিত ভাবে শেষ হয়।
খেলায় অংশগ্রহণ করেন উভয় দলের মধ্যে অন্যতম খেলোয়াড়-সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার মতিউর রহমান, ডাঃ আক্তারুজ্জামান, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলী, প্রভাষক সালাউদ্দিন শিমুল,রাজা,বজলু,হিটলার,মোয়াজ্জেম আবু হেনা মোস্তফা জামান বাপ্পী, হানিফ ইকবাল , মোশারফ,বাদশা, নান্টু, লিটন,   সম্রাট,  রান্টু,  মজিবুর  প্রমুখ। দর্শক গ্যালারিতে ছিলেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য আব্দুল হালিম মিঞা,বায়োজিদ, সাজেদুলসহ অনেকেই।পরে আনন্দঘন পরিবেশে
প্রীতি ভোজের মধ্য দিয়ে খেলার সমাপ্তি ঘটে।