আজ মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নাগরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

editor
প্রকাশিত জুলাই ৭, ২০২৬, ১২:২১ পূর্বাহ্ণ
নাগরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

Manual8 Ad Code
নাগরপুর (টাঙ্গাইল)সংবাদদাতা:
‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ সোমবার ( ৬ জুলাই)  সকালে বি.আর.ডিবি চত্বর থেকে একটি র‍্যালী বের করা হয়। পরে উপজেলা হল রুমে উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ড এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার মো.এরফান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ রবিউল আওয়াল লাভলু।
আরো বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ রবিউল আওয়াল লাভলুর সহধর্মিনী ও নাগরপুর মহিলা অনার্স কলেজ গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম,নাগরপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লি: এর সভাপতি আহম্মদ আলী রানা,পল্লী উন্নয়ন কর্মকর্তা মহসিন রেজা,উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদুল হাসান,নাগরপুর প্রেস ক্লাবের সভাপতি মো.আক্তারুজ্জামান বকুল,সাবেক ভিপি ফরহাদ হোসেন ডেভিড সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিআরডিবির সদস্যগণ।অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মো.আতাউর রহমান।
আলোচনা শেষে উপজেলা চত্বরে একটি চারা গাছ রোপন করেন সাংসদ রবিউল আওয়াল লাভলু।