আজ শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের তিন জেলায় বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

editor
প্রকাশিত জুলাই ৯, ২০২৬, ০১:২০ পূর্বাহ্ণ
দেশের তিন জেলায় বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

টানা ভারি বর্ষণের কারণে বান্দরবান, কক্সবাজার ও হবিগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

Manual7 Ad Code

পাশাপাশি বন্যা পূর্বাভাস কেন্দ্র নতুন করে আরও কয়েকটি জেলা বন্যার ঝুঁকিতে পড়ার শঙ্কার কথা জানিয়েছে।

বুধবার (৮ জুলাই) কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, দক্ষিণ-পূর্বাঞ্চলের সাঙ্গু নদীর পানি বান্দরবন পয়েন্টে বিপৎসীমার ১২৬ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মাতামুহুরি নদীর লামা (বান্দরবন) পয়েন্টে পানি সমতল বিপদসীমার ১৮ সেমি ওপরে রয়েছে।

এছাড়া উত্তর-পূর্বাঞ্চলের খোয়াই নদীর পানি বাল্লা (হবিগঞ্জ) পয়েন্টে বিপৎসীমার ১৬০ সেমি ওপর দিয়ে প্রবাহিত হওয়ার তথ্য দিয়েছেন উদয় রায়হান।

Manual8 Ad Code

বন্যা পূর্বাভাস কেন্দ্র বলেছে, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, চট্টগ্রাম, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর, ময়মনসিংহ, নীলফামারী, লালমনিরহাট, রংপুর ও কুড়িগ্রাম জেলা বন্যা ঝুঁকিতে রয়েছে।

বন্যা পরিস্থিতি ও পূর্বাভাসের বিষয়ে এ কর্মকর্তা বলেন, কক্সবাজার ও বান্দরবান জেলার সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতি আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় আরো অবনতি হতে পারে।

Manual2 Ad Code

খোয়াই নদীর পানি আগামী ২৪ ঘণ্টায় আরো বেড়ে হবিগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে।

Manual3 Ad Code

বুধবার থেকে তিনদিন চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগ এবং তৎসংলগ্ন উজানে ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ প্রদেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সুএঃ বিডিনিউজ টোয়েন্টিফোর