আজ মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজন আটক

editor
প্রকাশিত জুলাই ১১, ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ণ
খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজন আটক

Manual4 Ad Code
নিজস্ব প্রতিবেদক রেডটাইমস :
খুলনা মহানগরীর লবণচরা থানার হরিণটানা এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুইজনকে আটক করেছে র‍্যাব-৬।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে পরিচালিত এ অভিযানে আটকরা হলেন পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার মাদারশি এলাকার মো. শুক্কুর হাওলাদার (৩৫) এবং খুলনার হরিণটানা এলাকার মো. ইমরান খান (৩৭)।
র‍্যাব-৬ সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানায়, গোপন তথ্যের ভিত্তিতে তাদের একটি আভিযানিক দল হরিণটানা এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় ইমরান খানের বসতবাড়িতে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং পাঁচ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ধার হওয়া অস্ত্র ও গোলাবারুদ উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে আটক দুইজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
র‍্যাবের দাবি, শুক্কুর হাওলাদারের বিরুদ্ধে পিরোজপুরের ভাণ্ডারিয়া থানায় এবং ইমরান খানের বিরুদ্ধে খুলনার বটিয়াঘাটা থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে লবণচরা থানায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।